ভিনির লাল কার্ড প্রত্যাহার, ভ্যালেন্সিয়াকে শাস্তি

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মে ২০২৩, ২১:৪৪

সংগৃহীত
ভ্যালেন্সিয়ার সমর্থকরা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে। দলটির খেলোয়াড় দ্বারা ধস্তাধস্তির শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ২২ বছরের তরুণ স্ট্রাইকার ভিনি। এরপর ওই ভিনিকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
 
ভিনিসিয়াস বর্ণবাদের শিকার হওয়ায় ফুটবল বিশ্ব ফুঁসছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা হচ্ছিল। অবশেষে স্প্যানিশ রয়েল ফুটবল ফেডারেশন বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। 
 
ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ভ্যালেন্সিয়াকে শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফেডারেশন। ভিনির প্রতি ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ড থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে। ওই স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী পাঁচ ম্যাচে ওই স্ট্যান্ডে কোন দর্শক প্রবেশ করতে পারবেন না। 
 
 
এছাড়া ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, যে সকল দর্শক বর্ণবাদী আচরণ করেছেন তাদের সনাক্ত করা সম্ভব হলে আজীবন নিষিদ্ধ করবেন তারা।
 
লাল কার্ড দেখলে সাধারণত পরের ম্যাচে ওই খেলোয়াড় নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেন না। তবে ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিনি রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে খেলার জন্য বিবেচিত হবেন। অন্যদিকে বর্ণবাদের শিকার ভিনিকে মানসিকভাবে সতেজ রাখতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্রামে রাখতে পারেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।  
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর