ভিনিসিয়াসের প্রতি পূর্ণ সমর্থন ফিফা সভাপতির 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মে ২০২৩, ০০:৫৩

সংগৃহীত
বর্ণবাদ নিয়ে অসন্তোষ প্রকাশের পর লা লিগা সভাপতি দ্বারা প্রশ্নের সম্মুখীন হলেও ভিনিসিয়াস জুনিয়রকে পূর্ণ সমর্থন দিচ্ছেন ফিফা সভাপতি। লা লিগার মৌসুম জুড়ে অ্যাওয়ে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনি। 
 
গতকাল রোববার (২১ মে) ওই মাত্রা ছাড়িয়ে গেছে। ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান তরুণ দর্শকদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন। অথচ পরে তিনিই ‘ধস্তাধস্তির শিকার’ হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ২২ বছর বয়সী এই রিয়াল ফরোয়ার্ড ম্যাচ শেষে টুইটারে নিজের প্রতিক্রিয়ায় ‘লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয়’ এবং স্পেনকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলেছেন।
 
আজ এক বিবৃতিতে ফিফা সভাপতি  জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ভিনিসিয়াসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনাগুলো দেখাচ্ছে যে বিষয়টি এভাবেই হওয়া দরকার। যে কারণে ফিফা প্রতিযোগিতায় তিন–ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।
 
বর্ণবাদ প্রতিরোধে ভ্যালেন্সিয়া–রিয়াল ম্যাচের চিত্র তুলে ধরে ইনফান্তিনো বলেন, প্রথমত, (বর্ণবাদের ঘটনায়) আপনি ম্যাচ বন্ধ করলেন, সেটা ঘোষণাও দিলেন। দ্বিতীয়ত, খেলোয়াড়েরা মাঠ ছাড়ল। স্পিকারে জানানো হলো যে আক্রমণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত করা হবে। এরপর ম্যাচ আবার শুরু হলো। তৃতীয়ত, যদি আক্রমণ অব্যাহত থাকে, ম্যাচ বন্ধ হয়ে যাবে এবং প্রতিপক্ষকে তিন পয়েন্ট দেওয়া হবে। বর্ণবাদ প্রতিরোধের পদক্ষেপ শিক্ষার মাধ্যমে হওয়ার দরকার বলে মনে করেন ইনফান্তিনো।
 
এদিকে ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের পর ব্রাজিলিয়ান তারকার সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও।  
 
এর আগে ভিনিসিয়াসের পাশে দাঁড়ান ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ভিনিসিয়ুসকে রক্ষা করতে ও বর্ণবাদী আক্রমণ বন্ধ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান ভিনিসিয়াসের দেশের রাষ্ট্রপ্রধান, আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না। 
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর