কৃষক নায্যমূল্য থেকে বঞ্চিত হবে না : খাদ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ নভেম্বর ২০২১, ০৬:২৪

ছবিঃ সংগৃহীত

কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এদেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে। নায্যমূল্য দিয়ে ধান কিনে কৃষকের পরিশ্রমের মর্যাদা দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

রোববার (৭ নভেম্বর) নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খাদ্যের নিরাপত্তায় মজুত বৃদ্ধি করতে সরকার সচেষ্ট। আমরা বোরো সংগ্রহ অভিযানে সফল হয়েছি। সেই ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে।’কৃষক নায্যমূল্য থেকে বঞ্চিত হবে না কেউ যেন অবৈধ মজুত করে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর