বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ১৯:১৭

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার ফলোআপ করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান, এমনিতে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। কোনো সমস্যা নেই। উনি যেহেতু করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন, তখন অনেকগুলো পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছিল। আজকে সেইগুলোর ফলোআপ করাতে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর