তন্ত্রসাধনা করতে তরুণের জিহ্বা কেটে নিলেন নারী

সময় ট্রিবিউন | ৮ ডিসেম্বর ২০২১, ০৪:১৪

ছবিঃ সংগৃহীত

ভারতে এক তরুণের জিহ্বা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। সোমবার রাতে পশ্চিমবঙ্গের বোলপুরে শান্তিনিকেতন থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

২০ বছরের ওই তরুণ সোমবার রাতে মদপানের আসরে অতিথি হয়ে গিয়েছিলেন তার এক প্রতিবেশীর বাড়িতে। সেখান থেকেই তাকে জিহ্বা কাটা অবস্থায় উদ্ধার করেন তার এক বন্ধু। ঘটনাচক্রে তিনিও ওই মদের আসরে তরুণের সঙ্গী ছিলেন। তবে ঘটনাটি ঘটে তার চোখের আড়ালে।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তরুণের পরিবারের অভিযোগ ওই দুই নারী গোপনে তন্ত্রসাধনা করেন। তন্ত্রসাধনার জন্যই তারা জিভ কেটে নিয়েছেন ওই তরুণের।

সোমবার রাত ৮টার দিকে শ্যামাই বন্ধু মুকুলের সঙ্গে মদ খেতে গিয়েছিলেন প্রতিবেশী বৃদ্ধা পাকু টুডুর বাড়িতে। মুকুল জানিয়েছেন, মদের আসরে ওই বৃদ্ধার সঙ্গে ঝগড়া হচ্ছিল শ্যামাইয়ের। এর কিছুক্ষণ পর মুকুল শৌচাগারে যাওয়ার জন্য আসর ছেড়ে বেরিয়ে যান। ফিরে এসে শ্যামাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনিই।

পুলিশকে মুকুল জানিয়েছেন, ওই বৃদ্ধা এবং তার পরিবারের আরেক নারী সদস্য এই ঘটনার নেপথ্যে রয়েছেন। এমনকি ওই দুজনে তন্ত্রসাধনার জন্য এ কাজ করেছেন বলেও অভিযোগ করেছেন মুকুল। একই অভিযোগ করেছে শ্যামাইয়ের পরিবারও।

সোমবার রাতে এ ঘটনার পর ওই তরুণকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় তাকে। কিন্তু অর্থাভাবে ওই যুবকের পরিবার তাকে কলকাতায় নিয়ে আসতে পারেননি। 

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের