মাত্র একজন যাত্রী নিয়েই উড়ে চললো বিমান

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০১:৪৫

ছবি: ইন্টারনেট

মাত্র একজন যাত্রী নিয়ে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুদানে গেছে একটি বিমান। যাত্রীটি কোভিড পজিটিভ। অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রথমে তাকে নিতেই চাননি পাইলট। মিসরীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দরকষাকষির পরে শেষ পর্যন্ত ওই একজন যাত্রীকে নিতেই রাজি হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সংশ্লিষ্ট রোগী সুদানের ৪২ বছর বয়সী এক মহিলা। খার্তুম থেকে কায়রোয় নামার পরে আরটি-পিসিআর পরীক্ষায় তার কোভিড সংক্রমণ ধরা পড়ে। কোভিড পরীক্ষার ফলাফল দেখে তাকে দেশে ঢুকতে দিতে চাননি মিশরীয় কর্তৃপক্ষ। যাত্রীকে জানানো হয়, ফিরতি ফ্লাইটে দেশে ফিরে যেতে হবে তাকে।

কিন্তু ওই যাত্রীকে বিমানে নিতে আর রাজি হচ্ছিলেন না ক্যাপ্টেন। কায়রো বিমানবন্দর সূত্রের খবর, ক্যাপ্টেনকে বোঝানো হয়, বিমানের শেষের দিকে আলাদা বসানো হবে ওই রোগীকে। পিপিই পরে থাকবেন তিনি। তা সত্ত্বেও অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাকে নিতে রাজি হননি ক্যাপ্টেন। অথচ কোভিডের রোগীর পক্ষে মিশরে প্রবেশ করাটাও তখন আর সম্ভব নয়।

প্রায় পাঁচ ঘণ্টা দর-কষাকষির পরে ঠিক হয়, বিমানটি খার্তুমে ফিরে যাবে শুধুমাত্র ওই রোগীকে নিয়েই। তিনি বাদে অন্য সব যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়। পরবর্তী ফ্লাইটের জন্য তাদের হোটেলে রাখা হয়। খার্তুমের বিমান রওনা হয় চার বিমানকর্মী ও এক যাত্রীকে নিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের