সড়ক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় নিহত

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২১, ০৬:১০

ছবিঃ সংগৃহীত

বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অন্তত ৫ আত্মীয় মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় পুলিশ সুপার সুশীল কুমারের বরাত দিয়ে সংবাদটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস। 

বিহারের লখিসরাই জেলায় ৩৩৩ নম্বর ন্যাশনাল হাইওয়েতে একটি স্কুলের কাছে ঘটে ঘটনা।

পুলিশ সুপার সুশীল কুমার জানান, সুশান্ত সিং রাজপুতের আত্মীয়রা বিহারের রাজধানী পাটনা থেকে জমুই ফিরছিলেন। তাদেরকে বহন করছিল একটি সুমো এসইউভি গাড়ি। পথিমধ্যে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান এসইউভির চালকসহ ৬ জন। পালিয়ে যায় ট্রাকচালক ও তার সহযোগী।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার পুলিশ কর্মকর্তা ও.পি. সিং-এর বোন গীতা দেবীর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন সুশান্তের সেসব আত্মীয়। এই ও.পি. সিং হলেন সুশান্ত সিং রাজপুতের দুলাভাই।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সুশান্তের আরও চার দুঃসম্পর্কের আত্মীয়। যাদের মধ্যে বলমুকুন্দ সিং ও দিল খুশ সিংকে উন্নত চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে। অপর দুইজন বাল্মিকি সিং ও তনু সিং ভর্তি আছেন লখিসরাই জেলা হাসপাতালে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাদতন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই ট্রাকে থাকা যাত্রীদের সকলেই ছিলেন সুশান্ত সিং রাজপুতের দূরবর্তী সম্পর্কের আত্মীয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর