আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। এতে ইমামসহ অন্তত ১২ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১২ নভেম্বের) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: