সৌদি বাদশাহকে খুন করতে চেয়েছিলেন যুবরাজ!

সময় ট্রিবিউন | ২৭ অক্টোবর ২০২১, ০১:৩৯

ছবিঃ সংগৃহীত

২০১৪ সালে ‘বিষাক্ত আংটি' ব্যবহার করে তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে খুন করতে চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মার্কিন গণমাধ্যমে যুবরাজের বিরুদ্ধে বিস্ফোরক এ অভিযোগ করলেন কানাডায় নির্বাসিত দেশটির সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি।  

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’ -এ সাদ আল-জাবরি এসব কথা বলেন।

সাদ আল-জাবরি বলেন, আমি এমন একটি ভিডিওর কথা জানি, যেখানে বাদশাহ আবদুল্লাহকে চাইলেই খুন করতে পারেন বলে বড়াই করেছিলেন বিন সালমান। ওই সময় সালমান বলেছিলেন, তার কাছে রাশিয়ার এমন একটি বিষাক্ত আংটি আছে, যা দিয়ে করমর্দন করেই সৌদি বাদশাহ আব্দুল্লাহকে খুন করা যায়। বাবার জন্য সৌদি আরবের সিংহাসনে আরোহনের পথ পরিষ্কার করতেই তিনি এই খুন করতে চান।

জাবরি বলেন, মোহাম্মদ বিন নায়েফকে তখন যুবরাজ সালমান বলেছিলেন, আমি বাদশাহ আব্দুল্লাহকে হত্যা করতে চাই। রাশিয়া থেকে একটি বিষাক্ত আংটি পেয়েছি। তার সঙ্গে শুধু করমর্দন করলেই তিনি শেষ হয়ে যাবেন।

 

সূত্র: সিবিএস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের