নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ১৮:০৮

ছবিঃ সংগৃহীত

গত তিনদিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (২০ অক্টোবর) নতুন করে আরও ৩৪ জনের মরদেহ উদ্ধারের পর দেশটির কর্তৃপক্ষ প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেছেন, ভারত সীমান্ত লাগোয়া পূর্ব নেপালের পঞ্চথার জেলায় ২৪ জন এবং পার্শ্ববর্তী ইলমে ১৩ এবং দোতি জেলায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া বাকিরা মারা গেছেন পশ্চিম নেপালের বিভিন্ন এলাকায়। বন্যা এবং ভূমিধসে আরও ২২ জন আহত এবং ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের সরকার বন্যা এবং ভূমিধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক হাজার ৭০০ ডলার সহায়তা এবং সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় বহন করা হবে।

টানা ভারি বর্ষণের কারণে দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে বন্যায় গত দু’দিন ধরে আটকা পড়া ৬০ জনকে উদ্ধারের প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

 

সূত্র : রয়টার্স 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর