নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ২১:৩৮

নেপালে টানা তিন দিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভেসে গেছে বিভিন্ন এলাকা-ছবি সংগৃহীত

নেপালে টানা তিন দিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া এঘটনায় ৩০ জন নিখোঁজও রয়েছে এখন পর্যন্ত।

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বুধবার জানায়, প্রাকৃতিক এই বিপর্যয়ে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ি এই দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন বলেও জানান তিনি।

পুলিশ মুখপাত্র বসন্ত কুমার বলেন, বাজে আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা গতকাল গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

নেপালের টেলিভিশনের খবরে পানির তোড়ে ফসল তলিয়ে কিংবা ভেসে যেতে দেখা গেছে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে।

ডটকমবর্ষা মৌসুমে নেপালে এমন আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। দেশটিতে সাধারণত জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকে। এবার অক্টোবরেও তেমন আবহাওয়া দেখা দিয়েছে।

আগামী কয়েক দিন আরও বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে নেপালের আবহাওয়া বিভাগ।

‘ডিপার্টমেন্ট অব হাইড্রোলজি অ্যান্ড মেটেওরোলজি’ আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, কিছু কিছু স্থানে ভারি বৃষ্টি এবং পূর্বের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর