‘করোনায় ব্যাপক মৃত্যুর জন্য মোদি সরকার দায়ী’

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ০২:১২

রাহুল গান্ধী-ফাইল ছবি

ভারতে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখের গণ্ডি পার করেছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন ও শয্যার অভাব। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ২৪ ঘণ্টায় তিন লাখ ৩২ হাজার ৭৩০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত এবং দুই হাজার ২৬৩ রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

করোনায় ব্যাপক মৃত্যুর জন্য এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন খোদ আদালত। পাশাপাশি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও ছাড়লেন না আঙ্গুল তুলতে। খবর এনডিটিভির।

শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা হ্রাস পাচ্ছে। হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে অক্সিজেন ও আইসিইউ বেডের অভাবে অনেক মৃত্যুর ঘটনা ঘটছে। এর সম্পূর্ণ দায় ভারত সরকারের।

অন্যদিকে দেশটির রাজধানী দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে বৃহস্পতিবারই অক্সিজেন সংকট চরমে পৌঁছায়। এ ব্যাপারে ক্ষমতাসীন মোদি সরকারের কঠোর সমালোচনা করে দিল্লি হাইকোর্ট। বিচারকরা পরিষ্কার জানিয়ে দেন, হাসপাতালে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখা তথা, গুরুতর অসুস্থ নাগরিকের জীবনের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। যেসব রোগীর অক্সিজেন প্রয়োজন, যে কোনো উপায়ে তাদের অক্সিজেন দিতে হবে।

এর আগে মোদি সরকারের টিকা নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, সাধারণ মানুষের কথা না ভেবে শিল্পপতিদের স্বার্থরক্ষা করছে বিজেপি সরকার। দেশবাসীর বিপদের সুযোগ নিচ্ছে বিজেপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের