প্রধানমন্ত্রীকে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের প্রতিবাদ!

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ০৩:১০

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সের কাছে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের বিভিন্ন বিধি-নিষেধের প্রতিবাদ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, লকডাউনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই সরকার যেসব ক্ষেত্রগুলোকে বিধি-নিষেধের আওতামুক্ত বলে ঘোষণা করেছে তার মধ্যে অন্তর্বাস বিক্রি ব্যবসাকেও অন্তর্ভূক্ত করতে হবে।

জানা যায়, ‘চিকি অ্যাকশন’ নামে একটি গ্রুপ অভিনব পদ্ধতিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। গ্রুপটির নিজস্ব ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আগে অন্তর্বাসের ছবি ও চিঠিগুলো পোস্ট করা হয়েছে।

এক দোকানমালিক দুটি অন্তর্বাস পাঠিয়েছেন এবং যার মধ্যে লিখে দিয়েছেন, ‘আমি প্রয়োজনীয়।’

চিঠিতে গ্রুপটি তাদের দাবির পক্ষে লিখেছে, ‘এই চিঠির সঙ্গে আপনি একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন যেটিকে আপনার সরকার অপ্রয়োজনীয় বলে বিবেচনা করে: অন্তর্বাস। এটি কি স্বাস্থ্যবিধি এবং সুরক্ষার প্রশ্ন নয়?’

তারা লিখেছেন, ‘ফুলবিক্রেতা, বই বিক্রেতা হেয়ারড্রেসার এবং এমনকি রেকর্ড স্টোরকে প্রয়োজনীয় ব্যবসা হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে অন্তর্বাসের কী হলো? এগুলো কি স্বাস্থ্যবিধি ও সুরক্ষার বিষয় নয়?’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের