আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গুলাব’

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৬

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘গুলাব’ নামের ঘূর্ণিঝড়। রোববারই ভারতে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ‘গুলাব’। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। এরই মধ্যে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গেও। বিশেষ করে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতেও আজ রোববার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি হয়েছে।

এ মূহূর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। তা ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ মৌসুম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর