সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৮

ছবি সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। ওই হামলায় আরও আটজন আহত হয়েছেন।

শনিবার এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল সাবাব এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্যস্ত চেক পয়েন্টের কারণে ওই গাড়িবহর যখন থেমে ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, বিস্ফোরণে সাতটি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হয়েছে।

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

দেশটির অনেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার জন্য সোমালি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, বিলম্বিত নির্বাচনপ্রক্রিয়া এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের