করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬

ভারতের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য এক নারীকে করোনা ওয়ার্ডে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ৩১৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৩১ হাজার ৩৮২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৬৯৬টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩২ হাজার ৫৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২৭৩ জন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িষা ও ছত্তিশগড়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭২ লাখ ২০ হাজার ৬৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন ৩ লাখ ১৬২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪ লাখ ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৭ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫৭ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর