মাদাগাস্কারে গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪৬

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮

সংঘর্ষ-প্রতীকী ছবি

মাদাগাস্কারের দক্ষিণ-পূর্ব অঞ্চলে গরু চুরি করাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালায় স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে নিহত হয় অন্তত ৪৬ জন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানিয়েছে কমিশন।

মাদাগাস্কার দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি মালাগাসি নামেও পরিচিত। এই দ্বীপ রাষ্ট্রে প্রচলন আছে, যার যত গরু-বাছুর বেশি, স্থানীয় সমাজে তার সম্মান ও প্রতিপত্তি তত বেশি। এখানকার লোকেরা প্রাণ গেলেও গরু-বাছুর বিক্রি করতে চায় না বা গরুর মাংস খাওয়ার চাল থাকলেও গোহত্যা করে না। তবে গরু চুরির ঘটনা নিত্য ব্যাপার এখানে। প্রায়ই শোনা যায়, একজন আরেকজনের গরু চুরি করে জেল খাটছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর