রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের ভেতরে এবং বাইরে বাংলাদেশে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় ১৮ কোটি মাকিন ডলার প্রদানের ঘোষনা দিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার বলেছেন, ‘এই সহায়তার ১৫ কোটি ৮ লাখ মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য।’

তিনি বলেন, বাংলাদেশ ও সে দেশের জনগন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল দায়িত্ব পালন করছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নিজ দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চুড়ান্ত লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশের পাশে আছি।’

তিনি বলেন, গত কয়েক দশক ধরে রোহিঙ্গারা নির্মম নিষ্ঠুরতা যেমন- নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, অগ্নি সংযোগের শিকার হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত থমাস লিন্ডা বলেন, ‘আমরা মিয়ানমারে সংহিংতা বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সে দেশের সামরিক জান্তার উপর চাপ অব্যাহত রেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায়েরও অবশ্যই রোহিঙ্গাদের বিষয়ে টেকসই সমাধানের পদক্ষেপ নেয়া উচিত।’
তিনি বলেন, ‘প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরনার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা রোহিঙ্গাদের এই দুর্দশা এড়িয়ে যেতে পারি না।’
তিনি বলেন, এই সহায়তা রোহিঙ্গাদের নিরাপত্তা, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং স্বাস্থ্য সেবার কাজে ব্যয় করা হবে।

মার্কিন রাষ্ট্রদূত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা যদি ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকেন তাহলে আমরা আপনাকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবো। যদি আপনারা এখনো রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোন অবদান না রেখে থাকেন তাহলে এখনই উপযুক্ত সময় আমাদের সাথে যোগ দেয়ার।’
বাংলাদেশের সৌজন্যে আয়োজিত ‘হাই লেভেল সাইড ইভেন্ট অন ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার রোহিঙ্গা ক্রাইসিস: ইমপারেটিভ ফর এ সাসটেইনেবল সলিউশনস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর