সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

ফাইল ছবি

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভি’র খবরে বলা হয়েছে, পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। শুধু তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে, সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ।

নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে এই বৈঠক হওয়ার কথা ছিলো। ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়। নেপাল এই সম্মেলনের আয়োজক ছিলো।

তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি। ভারতের দাবি, যেহেতু তালেবানকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি, তাই এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই।

এদিকে, এমন পরিস্থিতিতে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রতীক্ষায় রয়েছেন।

তালেবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনও কোনো প্রকার সম্মতি জানায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর