রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৮

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫

হামলাকারী ক্যাম্পাসে এলোপাতাড়ি গুলি করলে শিক্ষার্থী ও শিক্ষকরা লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান-ছবি: বিবিসি

রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে।

বিবিসির এক সংবাদে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে আটজন নিহত হন।

হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩০০ কিলোমিটার দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির পুলিশ বলছে, হামলাকারীকে শনাক্ত করা গেছে। এদিকে প্রাথমিক তদন্তে রাশিয়ার তদন্ত কর্মকর্তাদের কমিটি জানিয়েছে, হামলাকারী সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া কেন এই হামলা চালিয়েছে ওই শিক্ষার্থী, সে ব্যাপারেও কিছু জানা যায়নি

দেশটিতে বেসামরিক নাগরিকদের কাছে অস্ত্র রাখার ব্যাপারে কড়াকড়ি আইন সত্ত্বেও এ ধরনের হামলার ঘটনা ঘটলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর