আফগান ইস্যুতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৪

ছবিঃ সংগৃহীত

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ পদত্যাগ করেছেন। গত মাসে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর কাবুল থেকে আফগান নাগরিকসহ অন্যদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেন তিনি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, তালেবানের হাতে কাবুলের পতনের পর আফগান পরিস্থিতি সামলানো নিয়ে সমালোচনার জেরে প্রথম কোনো পশ্চিমা দেশের মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগান পরিস্থিতি সামলানো নিয়ে ডাচ পার্লামেন্টের আইনপ্রণেতারা একটি নিন্দা প্রস্তাব পাস করেন। আফগান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার অত্যন্ত ধীরগতিতে সিদ্ধান্ত নিয়েছে এবং ডাচ সরকার বহু আফগান নাগরিককে ফেলে এসেছে যারা কার্যত দেশ ছাড়তে ইচ্ছুক ছিলেন।

বিবিসি জানায়, তালেবানের হাতে কাবুলের পতনের পর আগস্টের শেষ দুই সপ্তাহে আফগানিস্তান থেকে প্রায় ২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয় নেদারল্যান্ডস। কিন্তু আফগান ভূখণ্ডে ডাচ সৈন্যদের দোভাষী হিসেবে কাজ করেছেন এমন আফগান নাগরিকসহ শত শত মানুষকে দেশটিতে ফেলে রেখে গেছে ইউরোপের এই দেশটি।

সিগরিড কাগ বলছেন, তিনি তার দায়িত্বপালন করেছেন। কিন্তু এরপরও আইনপ্রণেতাদের রায় তিনি মেনে নিচ্ছেন। অবশ্য তিনি এটিও স্বীকার করেছেন যে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সরকার ধীরগতিতে কাজ করেছে এবং তালেবানের অগ্রাভিযানের মুখে তার সরকারের কর্মকাণ্ড ছিল এলোমেলো।

তিনি বলছেন, তার সরকার ‘ভুল ধারণার’ ওপর ভিত্তি করে কাজ করেছিল। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন, তালেবান যে এতোটা দ্রুত জয়লাভ করবে এবং কাবুলের দখল নেবে; সেটি আসলে সবাইকে হতবাক করে দিয়েছিল। এমনকি তালেবান নিজেও (হতবাক হয়েছিল)।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের