মহিলার অন্তর্বাসে লুকিয়ে চার হাজার মাইল পাড়ি দিল টিকটিকি

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০

ছবি : সংগৃহীত

অন্তর্বাসে লুকিয়ে চার হাজার মাইল পাড়ি দিল একটি ছোট টিকটিকি! টেরই পেলেন না মালকিন! মঙ্গলবার এই ঘটনা সামনে আসার পরই প্রায় তারকা হয়ে উঠেছে সেই টিকটিকি। তার নাম দেওয়া হয়েছে বার্বি।

বার্বি নামে ওই টিকটিকিটি বারবাডোজ থেকে দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যাম পর্যন্ত যাত্রা করেছে বিমানে চেপে এবং এক মহিলার অন্তর্বাসের মধ্যে লুকিয়ে। লিসা রাসেল নামে ওই মহিলা আসলে ছুটি কাটাতে গিয়েছিলেন বারবাডোজে। মঙ্গলবার তিনি রদারহ্যাম-এ নিজের বাড়িতে ফেরেন। তারপর স্যুটকেস খুলে জামা গুছিয়ে রাখতে গিয়ে চমকে ওঠেন। ব্যাগের একেবারে উপরেই রাখা ছিল অন্তর্বাসটি। সেটিতে হাত দিতেই নড়ে ওঠে লুকিয়ে থাকা টিকটিকি। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন লিসা। তারপর ভাল ভাবে লক্ষ করে বুঝতে পারেন, সেটি নেহাতই একটি নিরীহ স্ত্রী টিকটিকি।

ওই প্রাণীটিকে উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। ইয়র্কশায়ার ওই প্রাণী প্রজাতির বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। সে কারণেই তাকে উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের