বিশ্ববাসীকে বার্তা দিল তালেবান সরকার

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। বার্তায় তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিবেশী এবং অন্যান্য সকল দেশের সাথে আলোচনার ভিত্তিতে সুস্থ সম্পর্ক চাই।’

বিবৃতিতে তালিবানের তরফে দাবি করা হয়, ইসলামি আইনের সাথে সাংঘাতে যায় না এমন সমস্ত আন্তর্জাতিক আইন এবং চুক্তি, রেজুলেশন এবং প্রতিশ্রুতি মানার অঙ্গীকারবদ্ধ তারা। আলোচিত এই বিবৃতি সই করেন তালিবান প্রধান হাইবতুল্লাহ আখুন্দজাদা।

বিবৃতিতে বলা হয়, 'আমরা আমাদের প্রতিবেশী এবং অন্যান্য সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার ভিত্তিতে শক্তিশালী এবং সুস্থ সম্পর্ক চাই। আফগানিস্তানের সর্বোচ্চ স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সেই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে। আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বের কাছে আমাদের বার্তা হল যে আফগানিস্তানের মাটি অন্য কোনও দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করা হবে না। আমরা সবাইকে আশ্বস্ত করছি যে আফগানিস্তান থেকে কোনও উদ্বেগ নেই এবং আমরাও বাকি দেশের কাছ থেকে এই একই আশা করি।'

পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন শাখা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রসঙ্গে তালিবানের বক্তব্য, 'তাদের উপস্থিতি এই দেশের জন্য প্রয়োজনীয়। তারা শান্তিতে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে আমরা সবকিছু করব। তারা এখানে কোনও সমস্যায় পড়বেন না। আমাদের সাথে শক্তিশালী এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং আমাদের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সবাইকে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর