পদত্যাগ করতে যাচ্ছে জাপানের প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬

ছবি : ইন্টারনেট

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এখবর জানিয়েছে রয়টার্স। দলের সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি।

গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।

এখন পর্যন্ত দেশটিতে দেড় মিলিয়নেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। টিকাদানেও পিছিয়ে আছে জাপান। এ ছাড়া, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের মধ্যেই এ বছর অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্তটিও ব্যাপকভাবে অ-জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।

তবে ইয়োশিহিদে সুগার এই ঘোষণায় তার নিজের দলের আইনপ্রণেতারা বিস্মিত হয়েছেন। এলডিপি’র সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের