নিউইয়র্ক-নিউ জার্সিতে আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৪

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল পানিতে তলিয়ে গেছে-ছবি: সংগৃহীত

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নয় জনের মৃত্যু হয়েছে। খবর-বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত অঞ্চলে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছেন। বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নর নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও একে 'আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টার মধ্যে কমপক্ষে আট সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিউইয়র্ক সিটির প্রায় সবগুলো সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন।

নিউ জার্সির শহর পাসাইকের মেয়র হেক্টর লরা সিএনএনকে জানিয়েছেন, বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ৭০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যটিতে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে এনবিসি নিউইয়র্ক।

বার্তাসংস্থা এএফপি জানায়, নিউইয়র্ক সিটিতে দুই বছরের এক শিশুসহ সাত জন মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজন তাদের বেসমেন্টে আটকা পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশন ও মানুষের বাড়িঘর, রাস্তা পানিতে ভেসে গেছে।

নিউইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে বলেন, 'রাতের খাবার খাওয়ার সময় আমি পানির শব্দ শুনতে পাই। আমাদের বাথরুমের শাওয়ার ড্রেন থেকে পানি বের হচ্ছিল। আমি এরপর ইউটিলিটি ঘরের মূল পানির লাইন চেক করতে যাই। ফিরে এসে দেখি লিভিং রুমে এক ফুটের মতো পানি হয়ে গেছে। এত দ্রুত এমনটা ঘটেছে, এটা একেবারেই অবিশ্বাস্য।'

টর্নেডো আইডার প্রভাবে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আবহাওয়ার এ 'চরম রূপ' দেখা যাচ্ছ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ইতোমধ্যেই নিউইয়র্ক শহর, ব্রুকলিন, কুইনস ও লং আইল্যান্ডের কিছু অংশে 'জরুরি বন্যা পরিস্থিতি' ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের কয়েকটি অংশে টর্নেডো সতর্কতা ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর