নিউজিল্যান্ডে করোনা টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ১৬:২৯

ছবিঃ সংগৃহীত

করোনা টিকা নেওয়ার পর প্রথমবার নিউজিল্যান্ডে এক নারী মারা গেছেন বলে ধারণা করছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

সোমবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

নিউজিল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, মৃত ওই নারী সম্প্রতি ফাইজারের টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার পর মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মায়োকার্ডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের পেশীতে প্রদাহ সংক্রান্ত সমস্যা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃত্যুর পর ওই নারীর মৃতদেহ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে স্থানান্তর করা হয়েছে এবং মৃত্যুর কারণ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড মনে করছে, করোনা টিকা নেওয়ার কারণেই ওই নারী মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়েছিলেন।

দেশটির সেফটি মনিটরিং বোর্ড আরও জানিয়েছে, ফাইজারের টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মায়োকার্ডাইটিস হয়ে থাকে বলে মনে করা হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের