করাচিতে কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ শ্রমিকের

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ০৩:৫৮

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

একটি আবাসিক এলাকায় অবস্থিত ওই কারাখানার ভেতর শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শাহজাহান খান বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিদগ্ধ ভবন থেকে আমরা এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, ওই ভবনের ছাদের উঠার সিঁড়িতে তালা দেওয়া ছিল। তালা খোলা থাকলে অনেকেই ছাদে গিয়ে প্রাণ বাঁচাতে পারতেন।

এদিকে, ওই ভবনের কোনো জরুরি বহির্গমন পথ ছিল না বলে জানিয়েছেন করাচির জেলা প্রসাশক মর্তুজা ওয়াহাব।

ভবন নির্মাণের ক্রুটির কারণে পাকিস্তানে প্রায়ই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির শিল্প আইনের রয়েছে ফাঁকফোকর।

এর আগে ২০১২ সালে করাচির পশ্চিমাঞ্চলে একটি পোশাক কারাখানায় আগুন লেগে ২৫০ জন নিহত হয়েছিলেন। কোনো জরুরি বহির্গমন পথ না থাকায় ওই ভবন থেকে কেউই বের হতে পারেনি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর