জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৪ হাজার টিকা

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:৩৫

ছবি : ইন্টারনেট

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এটি জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।

শনিবার (২১ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অ্যাস্ট্রজেনেকা টিকার চতুর্থ চালান জাপান বাংলাদেশে পৌঁছে দিয়েছে। আমরা আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ আগামী ২৮ আগস্ট সরবরাহ করার পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ। এই সহায়তা বাংলাদেশে করোনার বিস্তার রোধে সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আমরা আশা করছি।

চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের