মেক্সিকোতে হারিকেন গ্রেইসের তাণ্ডবে ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৯:৪৩

শনিবার দিবাগত রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটে। হারিকেনে এখন পর্যন্ত এই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে-ছবি: সংগৃহীত

মেক্সিকোর পূর্বাঞ্চলে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় গ্রেইসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটে। হারিকেনে এখন পর্যন্ত এই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে আসা প্রবল বর্ষণ ও তুমুল বাতাসে মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও বন্যার দেখাও মিলেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির রাজধানী হালাপার অসংখ্য সড়ক পরিণত হয়েছে কাদার নদীতে।

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়া গ্রেইস পরে ক্রান্তীয় ঝড় হিসেবে মেক্সিকোর ভেতরের দিকে অগ্রসর হয়। রাজধানী মেক্সিকো সিটির উত্তর দিয়ে যাওয়ার সময় তুমুল বাতাস ও বর্ষণের কারণে সেখানেও বন্যা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।

হারিকেনে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ৬ জন একই পরিবারের, বলেছেন ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা।

রাজ্যটির উপকূলীয় শহর টেকোলুতলার বাসিন্দারা হারিকেন গ্রেইসের তাণ্ডবকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর