কাবুল দখলের পর মার্কিনিদের পিটিয়েছে তালেবান: যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০০:০৬

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানে থাকা মার্কিন নাগরিকদের পিটিয়েছে তালেবান। গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

অস্টিন জানান, কাবুল পতনের পর মার্কিন নাগরিকরা যখন আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন তখন তালেবান গেরিলারা তাদের পেটায়। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

অবশ্য এর কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, আফগানিস্তান থেকে শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে অস্টিন বললেন ভিন্ন কথা। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান। দীর্ঘ দুই দশক পর তালেবানের ফিরে আশায় শঙ্কিত হয়ে দেশ ছাড়তে শুরু করে হাজারো আফগান। এর থেকে পিছিয়ে ছিলেন না দেশটিতে থাকা বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ নাগরিকরা। অভিযোগ রয়েছে এসব মানুষকে দেশ ছাড়তে বাঁধা দিচ্ছে তালেবান। তারা বিভিন্ন রাস্তা ও বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে তল্লাশিচৌকি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং ফিরেয়ে দিচ্ছি। অভিযোগ রয়েছে, এদের মধ্যে কারো কারো সঙ্গে খারাপ আচরণ, গায়ে হাতও উঠিয়েছে তালেবান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের