আফগান দখলের পর ফিরছেন তালেবানের নির্বাসিত নেতারা

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ১৬:৩২

তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার-ছবি: সংগৃহীত

আফগানিস্তান দখলের পর সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত নেতারা। নির্বাসনে থাকা তালেবান নেতাদের অনেকেই কাতারের দোহায় অবস্থান করছিলেন বলে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা সেখানে হয়েছে। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তিও হয়েছে। এ সময় তালেবানের নির্বাসিত নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে ফিরেছেন, তাঁদের মধ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারও রয়েছেন। নির্বাসন শেষে মোল্লা আবদুল গনি বারাদার যখন কাবুলের বিমানবন্দরে ফেরেন, তখন সেখানে তালেবানের সদস্যরা তাঁর নামে স্লোগান দেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, প্রায় ১০ বছর নির্বাসন শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন বারাদার। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, বারাদারসহ অন্য নেতারা দেশে ফিরেছেন।

বারাদার তালেবানের সহপ্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান। বিবিসির দেওয়া তথ্য অনুসারে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, দেশে ফিরে তিনি কান্দাহারে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর