রাহুল গান্ধীর অ্যাকাউন্ট খুলে দিল টুইটার

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ২১:৩৪

রাহুল গান্ধী-ফাইল ছবি

অবশেষে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডল ও অন্য কংগ্রেস নেতা, যাঁদের অ্যাকাউন্ট লক করা হয়েছিল তাঁদের অ্যাকাউন্টও চালু করা হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দিল্লিতে ধর্ষণের পর হত্যার শিকার ৯ বছরের এক শিশুর পরিবারের ছবি প্রকাশের অভিযোগে রাহুল গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতার অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ।

এ বিষয়ে ব্যবস্থা নিতে ৪ঠা আগস্ট টুইটারকে চিঠি দিয়েছিল দেশটির জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়।

একই অভিযোগে দেশটির ফেসবুক প্রধানকে তলব করেছে কমিশন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই শিশুর পরিবারের ছবি প্রকাশ করায় ব্যবস্থা নিতে ফেসবুককেও চিঠি দেয় তারা। সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানার জন্যই ফেসবুক প্রধানকে তলব করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের