জার্মানিতে আট হাজার মানুষ টিকার বদলে পেল স্যালাইন!

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ২৩:৩৪

ফাইল ছবি

জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ডের একটি টিকা কেন্দ্রে আট হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে পুলিশ।

এছাড়া ওই ব্যক্তিদের আবার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিসল্যান্ডের রফহাউসেন টিকাদান কেন্দ্রে চলতি বছরের মার্চ ও এপ্রিলে প্রাথমিকভাবে ছয় জনকে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়া হয় বলে জানা যায়। তাদের কয়েকজনের বয়স ৭০ বছরের বেশি।

গত এপ্রিলে ওই নার্স স্বীকার করেন, তার হাত থেকে টিকার শিশি মেঝেতে পড়ে গিয়েছিল। তা গোপন করতে তিনি ছয় জনকে টিকার বদলে স্যালাইন দিয়েছিলেন।

পরে পুলিশের তদন্তে দেখা যায় আরও অনেককে ফাইজার/বায়োএনটেকের টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে।

ফ্রিসল্যান্ডের আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, সর্তকতা হিসেবে আট হাজার ৫৫৭ জনকে নতুন করে টিকা দিতে বলা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত তিন হাজার ৬০০ জন টিকা নিতে আবেদন করেছেন।

ওই নার্সের এই কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক মদদ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যদিও ওই নার্সের আইনজীবী এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। এমনকি ঠিক কতজনকে টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক রয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর