যৌন হয়রানির দায়ে নিউইয়র্কের গভর্নরকে পদত্যাগ করতে বললেন বাইডেন

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ১৮:৫০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রদেশ নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। এঘটনায় তাকে অ্যান্ড্রু কুমোরকে গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিতিতিয়া জেমস কুমোর বিরুদ্ধে অঙ্গরাজ্যে ও ফেডারেল আইন ভঙ্গের অভিযোগ আনার পর প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে সরে যেতে বলেন।

কুমো অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকার কথা জানিয়েছেন। তবে, কুমোকে অভিশংসন করা হতে পারে এবং তার অপরাধের জন্য আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তার অবশ্যই পদত্যাগ করা উচিত। আমি যতটা জানি, অঙ্গরাজ্যের আইন অনুযায়ী তাকে সম্ভবত অভিশংসন করা হবে।’

গভর্নরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর গতবছর অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা পাঁচ মাস ধরে স্টাফ, অভিযোগকারীসহ ২০০ জনের মতো মানুষের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অংশ হিসেবে ১০ হাজারের মতো ডকুমেন্ট, লেখা ও ছবি যাচাই করেন।

লিতিতিয়া জেমস বলেন, ‘তদন্ত থেকে প্রমাণিত হয় যে, গভর্নর অ্যান্ড্রু কুমো কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন ভঙ্গ করেছেন।’

বার্তা সংস্থা এপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। তার বিরুদ্ধে ১৬৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের