ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৭

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ২০:৪২

ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এছাড়া ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। এর কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভূমিকম্প কবলিত এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ইডা ম্যাগফিরোহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয়েছে। তিনি বলেন, সবকিছুই যেন কাঁপছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার তিনশোর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের