সীমান্তে বাংলাদেশি নারী ধর্ষণ : গ্রেপ্তার বিএসএফ সদস্য

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ১৯:০০

ছবি : ইন্টারনেট

ভারতের বনগাও সীমান্তে জিজ্ঞাসাবাদের নামে বাংলাদেশি নারীকে ধর্ষণের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ সদস্য রমেশ্বর কয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে দেশটির আদালত।

বৃহস্পতিবার(২৯ জুলাই) বনগাও খড়ের মাঠ এলাকায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে ধরা পড়েন বাংলাদেশের এক নারী। এরপরই তাকে নিয়ে আসা হয় বিএসএফ এর খড়ের মাঠ এলাকার ক্যাম্পে। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার নারী বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। ভারতীয় এক দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার সময় বৃহস্পতিবার বান্ধবীসহ আটক হন সেই নারী। পরে তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, বনগাঁওয়ের খড়ের মাঠ এলাকার ক্যাম্পে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

নির্যাতিতা নারী জানান, প্রথমে তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন নারী বিএসএফ সদস্য বা অন্য কেউ ছিলেন না। যে শারীরির নির্যাতন করে, সেই বিএসএফ সদস্য সেখানেই থাকেন।

অভিযোগের পরপরই বিএসএফ-র এসআই রমেশ্বর কয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। সে বিএসএফ এর ১৫৮ ব্যাটালিয়নে যুক্ত ছিলেন এবং গাইঘাটা থানা এলাকার দায়িত্ব পালন করতেন। বনগাও মহকুমা আদালত রমেশ্বর কয়লাকে ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলে মানুষের নিরাপত্তাই হুমকির মধ্যে পড়ে উল্লেখ করে বনগাওয়ের মূখ্য সরকারী আইনজীবী অমিত দাস বলেন, ‘দুই দিনের জন্য তার পুলিশ রিমান্ড মুঞ্জুর হয়েছে। আপাতত সে পুলিশ কাস্টোডিতে থাকবে। যারা প্রশাসনের কাজ করেন তারা যদি এরকম ঘটনা ঘটান তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ বিষয়গুলো নিয়ে তো আমাদের চিন্তা করতে হচ্ছে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর