সিডনিতে লকডাউন বাড়লো এক মাস

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ জুলাই ২০২১, ০৪:২৩

ছবি: ইন্টারনেট

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও টিকা দেওয়ার ধীর গতি বিবেচনা করে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে লকডাউন আরও এক মাস বাড়ানো হয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া ও সাউথ ওয়েলসের লকডাউন শেষ হচ্ছে

সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। বুধবারের নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ আগস্ট পর্যন্ত চলবে। তবে বিশেষজ্ঞরা কমপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউনের কথা বলছেন।

মূলত করোনার ভারতীয় ধরন ডেল্টার কারণে এ সিদ্ধান্ত। জুনের শেষ দিক থেকে এখানে দাপট চালাচ্ছে ধরনটি। সিডনিতে চলতি বছরে আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

৫০ লাখ মানুষ বসবাস করেন সিডনিতে। এখানে নতুন করে ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ দিকে দেশটিতে টিকা দেওয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।

অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর