হাইতির নতুন প্রধানমন্ত্রী হেনরেন

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ২০:৫৩

ছবি: ইন্টারনেট

হাইতির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরিয়েল হেনরেন। গত গত ৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে খুন হওয়ার পর প্রধানমন্ত্রী পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ক্লদে যোসেফ।

রাজধানী পোর্ট অব প্রিন্সে শপথ নেন অরিয়েল হেনরেন। একই দিনে দেশটিতে আনুষ্ঠানিকভাবে জোভেনেল মোইসেকে স্মরণ করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মোইসেকে হত্যার পর দেশটিতে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে। এমনই সময়ে স্থায়ী প্রধানমন্ত্রীর শপথগ্রহণ নিশ্চয়ই দেশটির জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক।

৭১ বছর বয়সী ও সাবেক মন্ত্রী হেনরি শপথ গ্রহণ শেষে বলেন, তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং দেশটিতে বর্তমানে চলা সঙ্কট মোকাবেলা করার চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘আমাদের এই বহুমুখী সমস্যার অবশ্যই একটি কার্যকরী সমাধান খুঁজে বের করতে হবে।’

অরিয়েল হেনরির দায়িত্বগ্রহণ নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছিল। খুন হওয়ার আগে হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন জোভেনেল মোইসে। তার দুইদিন পরই খুন হন মোইসে। হেনরিকে মনোনীত প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে রাজি ছিলেন না ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লদিও যোসেফ। তার যুক্তি ছিল, মোইসের মৃত্যুর আগে হেনরি শপথ গ্রহণ করেননি। তবে, সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ‘মনোনীত প্রধানমন্ত্রী’ হিসেবে স্বীকৃত হন অরিয়েল হেনরি। নানা আলোচনা সমালোচনার পর যোসেফ ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের