টানা ১০ মাসে ৪৩ বার করোনা পজিটিভ, অবশেষে নেগেটিভ

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২২:৩২

হাসপাতালে চিকিৎসাধীন ইংল্যান্ডের ব্রিস্টলের ডেভ স্মিথ- ছবি সংগৃহীত

টানা ১০ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে কখনো হাসপাতালে আবার কখনো বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ইংল্যান্ডের ব্রিস্টলের ৭২ বছর বয়সী ডেভ স্মিথ। এর মধ্যে করোনা ভাইরাস পরীক্ষায় টানা ৪৩ বার রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি করতে করতে অবশেষে করোনামুক্ত হয়েছেন।

ডেভ স্মিথ গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেভ বলেন, একসময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

চিকিৎসকরা জানিয়েছেন, যতবারই ডেভের করোনা পরীক্ষা করা হয়েছে, ততবারই তার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা ১০ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন, তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এড মোরান জানান, ডেভের শরীরে করোনা ভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষ পর্যন্ত ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের