খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে অন্য মেয়েকে বিয়ে

সময় ট্রিবিউন | ২৭ জুন ২০২১, ০৬:০৯

ছবি: ইন্টারনেট

কনের বাড়িতে খেতে বসে খাসির মাংস না পাওয়ায়  বিয়েই ভেঙে দিলেন এক বর। এমনকি কনের বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন অন্য এক নারীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যা প্রদেশে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিয়ের দিন খাবারের তালিকায় খাসির গোশত না পেয়ে রেগে আগুন হয়ে যান বর। সোজা বিয়েবাড়ি থেকে রওনা দেন বাড়ির পথে। তবে ফেরার পথে অন্য এক নারীকে বিয়ে করে তাকে নিয়ে হাজির হন বাড়িতে।

২৭ বছর বয়সী ওই বরের নাম রমাকান্ত পাত্র। উড়িষ্যার কেওনঝড় জেলায় রমাকান্তের বাড়ি। বুধবার বিকেলে তিনি পাশের জেলার বাঁধাগাঁওয়ে বিয়ে করতে যান। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাকই ছিল। কনের পরিবারের পক্ষ থেকে বরকে স্বাগত জানানো হয়। এরপর মধ্যাহ্নভোজনে নিয়ে যাওয়া হয় বরপক্ষের লোকজনকে।

কিন্তু খাওয়ার সময় শুরু হয় বিপত্তি। খাবারের তালিকায় নেই খাসির গোশত। রেগে চটে যান বর। এ নিয়ে খাবার পরিবেশনকারীদের সঙ্গে প্রথমে শুরু হয় তর্ক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

বর যখন জানতে পারেন, খাবারের তালিকায় খাসির গোশত নেই, তখন সবাইকে অবাক করে সরাসরি বিয়েতে বেঁকে বসেন তিনি। বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী ও বর। সেই দিনটা নিজেদের এক আত্মীয়ের বাড়িতে থাকেন তারা। আরও অবাক করার মতো ব্যাপার যে, সেই রাতেই আর একটি মেয়েকে বিয়ে করে নেন রমাকান্ত। এরপর কেওনঝড়ে নিজের বাড়িতে ফেরেন ওই যুবক। সূত্র : ওয়ান ইন্ডিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের