চীনে মার্শাল আর্ট স্কুলে অগ্নিকান্ড, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২১, ২১:৪০

ছবি: ইন্টারনেট

চীনের মধ্যাঞ্চলে শুক্রবার একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।

ঝেচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছেএবং কর্তৃপক্ষ এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে।

স্থানীয় সরকারের এক স্টাফের উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকান্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।

বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। সেখানে অজ্ঞাতনামা এক চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আহতদের বাঁচাতে সবকিছ করছে।

উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে মারাত্মক অগ্নিকান্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের