বিশ্বে করোনায় আরও ৯ হাজার ৪৪১ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২১, ১৮:১২

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর দাফন সম্পন্ন করা হচ্ছে-ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে।

এদিকে একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন। সবমিলিয়ে মোট শনাক্ত রোগী ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৯১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের