সোমালিয়ায় আল শাবাবের বোমা হামলায় নিহত ১৫

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ১৯:০৭

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মঙ্গলবার সেনাবাহিনীর একটি শিবিরের সামনে নতুন নিয়োগকৃতদের লাইন লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এতে ১৫ জন মারা গেছেন- ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় ১৫ জন মারা গেছেন। আল শাবাব এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা স্বীকার করেছে।

মঙ্গলবার সেনাবাহিনীর একটি শিবিরের সামনে নতুন নিয়োগকৃতদের লাইন লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন তিনি নগরীর মদিনা হাসপাতালে নিহতদের লাশও গুনেছেন।

রয়টার্স জানিয়েছে, ওই লাশগুলো মোগাদিশুর জেনারেল দেগাবান সামরিক প্রশিক্ষণ শিবিরের বাইরে একটি চেকপয়েন্টে চালানো হামলায় যারা নিহত হয়েছেন, তাদের বলে নিশ্চিত করেছেন হাসপাতালটিতে থাকা কর্মকর্তারা।

আল শাবাবের রেডিও আল আনদালুসে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীটির যোদ্ধারা হামলাটি চালিয়েছে।

সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে উচ্ছেদ করে আল শাবাব দেশটিতে তাদের নিজস্ব ধরনের কঠোর ইসলামি শরিয়াভিত্তিক শাসন চালু করতে চায়। গোষ্ঠীটি প্রায়ই এ ধরনের প্রাণঘাতী হামলা চালায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের