আফ্রিকা থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জুন ২০২১, ০৬:০৮

ছবিঃ টুইটার

ফ্রান্স আর পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন।

কট্টরপন্থীদের কারণে আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। সাহেল অংশের মধ্যে রয়েছে সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, মধ্য ও দক্ষিণ সুদান, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া। আফ্রিকার এই অস্থিতিশীল অঞ্চলে বর্তমানে ফ্রান্সের প্রায় ৫ হাজার সেনা রয়েছে। ফ্রান্সের এসব সেনারা সাহারা মরুভূমি বেষ্টিত বারকিনো ফাসো, চাদ মৌরতানিয়া এবং নাইজারে অবস্থান করছে। এই অপারেশনে ফ্রান্স আর্মিকে আরও পাঁচটি দেশ সহায়তা করছে। এই দেশগুলিকে সম্মিলিতভাবে ‘জি ফাইভ সাহেল’ হিসেবে উল্লেখ করা হয়।

সেনা প্রত্যাহার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের সন্ত্রাসবিরোধী ইউনিট পশ্চিম আফ্রিকায় অভিযান শেষ করবে। বৃহত্তর আন্তর্জাতিক মিশনে যুক্ত করার স্বার্থেই সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স । আফ্রিকার এই অঞ্চল হতে সুসংগঠিতভাবে সৈন্য প্রত্যাহার করা হবে। এ বিষয়ে বিস্তারিত চলতি মাসের শেষে চূড়ান্ত করা হবে।

ম্যাক্রোঁ বলেন, আমরা আমাদের আফ্রিকান এবং ইউরোপীয়ান অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবো। ইসলামি জঙ্গিদের সঙ্গে যারা আপোস করে তাদের সঙ্গে কাজ করবে না ফ্রান্স।

বিগত কয়েক বছর ধরে পশ্চিম আফ্রিকায় নিরাপত্তা অভিযানে ফ্রান্স পশ্চিমা বিশ্বের সমর্থন চেয়েছে, কিন্তু পায়নি। আফ্রিকার এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে নিজ দেশে থেকেও ম্যাক্রোঁর ওপর চাপ রয়েছ বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা প্রতীয়মান হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের