ভারতের মুম্বাইয়ে ভবনধসে ৮ শিশুসহ ১১ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
মুম্বাইয়ে মালাদের বস্তিতে বুধবার রাত ১১টা ১০ মিনিটে দ্বিতল এই ভবন ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। এখনও ধ্বংসাবশেষের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন।
এদিকে মুম্বাই নগর কর্তৃপক্ষ এ ভবনের পাশের আরেকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। আহতদের উদ্ধার করে কান্দিভালির হাসপাতালে নিয়ে গেছেন।
স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: