নয় বছর পর ঢাকা-ইতালী বিমানের ফ্লাইট চালু

সময় ট্রিবিউন | ২৬ মার্চ ২০২৪, ২০:৫২

ছবি-সংগৃহীত

দীর্ঘ নয় বছর পর ফের চালু হয়েছে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাত সাড়ে তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফ্লাইট টিছেড়ে যাবে।

২০০ জন যাত্রী নিয়ে গন্তব্যে উড়ে যাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম-জনসংযোগ তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে একই দিন সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম রুটে ফ্লাইট চালু হয়েছিল। তবে ২০১৫ সালে নানা অব্যবস্থাপনায় বন্ধ হয়ে যায় ফ্লাইটটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের