লকডাউনে সম্পন্ন হওয়া সকল বিয়ে ‘বাতিল’ করেছে সরকার

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ০৬:২০

প্রতীকী ছবি

লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে মে মাসে গোপনে যেসব বিয়ে করা হয়েছে, সেই বিয়ে বাতিল ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের কিছু জেলা এ বিয়েকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে। পাশাপাশি নবদম্পতিকে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-হিন্দুস্তান টাইমসের।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ প্রটোকল ভঙ্গ করে বিয়ে করায় অন্তত ১৩০টি বিয়ে বাতিল করা হয়েছে। রাজ্যটিতে চলমান লকডাউনে সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। এই বিধিনিষেধ ভঙ্গ করায় সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো ধরনের বিয়ে হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। ফলে এমন সিদ্ধান্ত নেয় রাজ্য।

এ ঘটনার পর অনেকে আবার পাশের রাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। কারণ অন্য কোনো রাজ্যে লকডাউনে বিয়ে বন্ধ এমন নিয়ম বলবৎ নাই।

এর আগে তামিলনাড়ুর এক জুটি চলমান বিধিনিষেধ এড়াতে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেছেন। ১৬০ জনেরও বেশি অতিথিকে নিয়ে মাঝ আকাশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের