ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলায় টুইট করে ভোট চাইলেন মোদি

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০৫:০৪

ছবিঃ টুইটার

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ বৃহস্পতিবার ভোটের মধ্যেও এই রাজ্যে কর্মসূচি ছিল। আজ দুপুরেই সেই উপলক্ষে পশ্চিমবঙ্গে পা রাখেন তিনি। এর আগেই মোদি বিজেপিকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্যের বাসিন্দাদের।

বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করে মোদি লিখেছেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনী ক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।’

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা- এই চার জেলার ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয় আজ। ঘটনাচক্রে আজই রাজ্যে জোড়া সভা রয়েছে মোদির। দুপুরে প্রথমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এবং তারপর হাওড়ার উলুবেড়িয়ায় সভা করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের