ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৪, ১১:১২

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুইয়েন থান লংকে ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। করোনা মহামারি চলাকালে টেস্টিং কিট ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। লং এর পাশাপাশি আরো কয়েক জন স্বাস্থ্য কর্মকর্তা ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

করোনার সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে ২২ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে লং এর বিরুদ্ধে। তাছাড়া কিটগুলোর দাম বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আদালতে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন লং। রায় ঘোষণার পর কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, আমি দোষ করেছি ও আমি আমার অপরাধের জন্য অনুতপ্ত।

এই কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিল ‘ভিয়েত এ টেকনোলজি করপোরেশন’ নামে একটি বেসরকারি মেডিক্যাল ফার্ম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করার জন্য কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে ও পরবর্তী সময়ে সেসব কিট বাড়তি দামে বিক্রি হয়েছিল।

ভিয়েত এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফান কোক ভিয়েতকে সপ্তাহব্যাপী বিচারপ্রক্রিয়া শেষে ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের শেষদিকে আরেকটি পৃথক বিচারে তাকে আরো ২৫ বছরের সাজা দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের