জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | ১ জানুয়ারী ২০২৪, ১৬:৪৯

ফাইল ছবি

জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মধ্য জাপানে আজ সোমবার (১ জানুয়ারি) ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ভূমিকম্পের পরই জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে। দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে তারা।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেল ৪টা ১০ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৭১০) ইশিকাওয়ার নোটো এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ইউএসজিএস ও জাপানের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর মধ্য জাপানের উত্তর উপকূলের ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি হতে পারে। ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত হতে পারে।

হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই ভূমিকম্প থেকে সৃষ্ট বিপজ্জনক সুনামির ঢেউ জাপানের উপকূল বরাবর ৩০০ কিলোমিটারের মধ্যে হতে পারে। অন্যদিকে, জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের